জয়পুরহাট প্রতিনিধি
জেলা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকা ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় অস্ত্রসহ অবৈধ মালামালও উদ্ধার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, সদর উপজেলার দাদড়া বাবুপাড়া এলাকার শাহীনূর আলমকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার ছোড়া উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় পলাতক, সামাজিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ও গ্রেফতারি পরোয়ানা মূলে আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় পুলিশ বিভিন্ন অবৈধ মালামালও উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
