সম্প্রতি জেসিআই ঢাকা আপটাউনের দক্ষতা উন্নয়ন বিষয়ক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন করপোরেট প্রশিক্ষক গোলাম সামদানি ডন। জেসিআই ঢাকা আপটাউনের সদস্য ফাহিম আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন জেসিআই ঢাকা আপটাউনের সভাপতি রেজওয়ানুর রহমান। সেমিনারে শতাধিক অতিথি অনলাইনে যুক্ত ছিলেন। সেমিনারে একজন উদ্যোক্তা কী ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন অতিথিরা।
সেমিনারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জেসিআই বাংলাদেশ জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ। উদ্যোক্তা হিসাবে সংগ্রামের দিনগুলোতে তিনি সেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন এবং কীভাবে সেগুলো কাটিয়ে উঠেছেন সেসব বিষয় নিয়ে আলোচনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
