চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীতে করোনাকালীন সময়ে বিনামূল্যে রোগী পরিবহনের জন্য অটোরিকশা সার্ভিস উদ্বোধন করা হয়েছে। মোট ২২টি অটোরিকশা নগরীর বিভিন্ন এলাকায় রোগী পরিবহনের কাজে ব্যবহার করা হবে। গতকাল বৃহস্পতিবার এই সেবা উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ সময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
