মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ৩০ জুন রাতে শেষ হয়ে
গেছে। মেসি এখন ফ্রি খেলোয়াড়।
স্পোর্টস রিপোর্টার
বার্সার জাতীয় দলের জার্সি গায়ে একদিন যে ফুটবলার মাঠে নেমেই লালকার্ড পেয়ে মাঠ ছেড়ে ছিলেন, এখন সেই ফুটবলারের দিকে থাকিয়ে থাকে ফুটবল দুনিয়া। ইউরোপে চলছে ইউরো। ইউরোপের বিশ্বকাপ। এর একই সময় খেলোয়াড়দের দলের নেওয়ার কাজগুলো সেরে নিচ্ছেন ক্লাব কর্মকর্তারা। দল বদলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মেসি কী সিদ্ধান্ত নিচ্ছেন। মেসি কি বার্সোলোনা ছাড়বেন নাকি থেকে যাবেন এই নিয়ে ফুটবল দুনিয়ায় উত্সুক মানুষের শেষ নেই। নানা জল্পনাকল্পনা চলছে মেসিকে নিয়ে।
মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ৩০ রাতে শেষ হয়ে গেছে। মেসি এখন ফ্রি খেলোয়াড়। যে কেউ মেসিকে দলে নিতে পারেন। কিংবা মেসি চাইলে যে কোনো দলে খেলতে পারেন। মেসি কি করবেন তা নিয়েই শ্বাসরুদ্ধ সময় যাচ্ছে। শুধু মেসির ভক্তরাই নয়, ফুটবল দুনিয়ার শাসকরা চোখ-কান খোলা রেখেছেন যে কোনো মুহূর্তে মেসির দলবদলের তাজা খবর পাবেন।
বার্সেলোনার সভাপতি হুয়ান লোপার্তো মেসিকে বার্সায় রাখার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছেন। এরই মধ্যে কথা উঠেছে মেসি যে কোনো সময় বার্সার চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। যদিও মেসি এখন বার্সেলোনার খেলোয়াড় না, তার পরও আমি বিশ্বাস করি মেসি বার্সোলোনায় থাকবেন। এমনও কথা উঠেছে মেসি এখন কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত। বার্সার সভাপতি লোপার্তো বলছেন, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি দেশের কথা সবার আগে মাথায় রাখেন। দেশকে সাফল্য দেওয়া নিয়ে তার ভাবনা।
মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেসির জার্সি বিক্রি করতে পারছে না স্পন্সররা। বার্সা বলছে, মেসি এখন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলছে, সেখানে যদি চোট পান তাহলে নতুন চুক্তিতে ইনসিওরেন্স কাভার করবে না বার্সালোনা। শুধু তাই না মেসির পারিশ্রমিক কমিয়ে চুক্তিপত্র তৈরি করেছে বলে মেসি এটা মেনে নেননি। তবে বার্সার সভাপতির দাবি মেসির বাবার সঙ্গে তার ভালো সম্পর্ক মেসি বার্সেলোনায় থাকবেন
