অমিতের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:১৯

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিতের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ, কোচ, কর্মকর্তা, বিভিন্ন ফেডারেশন। তার অকাল প্রয়াণে মর্মাহত সবাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন শোক প্রকাশ করেছে।

গত বুধবার সন্ধ্যায় ভারতের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। কয়েক মাস যাবত্ কিডনি রোগে ভুগছিলেন তিনি। ৪৩ বছর বয়সেই অন্ততলোকে পাড়ি জমালেন ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ অমিত। শোক বার্তায় সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।