বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে।
জরুরি ভ্রমণ, বিশেষত চিকিত্সা-সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনো জিজ্ঞাসায় এই ইমেইল info@ ivacbd.com ও ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬- ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
