১৫ দিনে পৌনে তিন লাখ গাছ লাগিয়েছে যুবলীগ

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:২৩

সারা দেশে গত ১৫ দিনে ২ লাখ ৮০ হাজার ৫৮৯টি গাছ লাগিয়েছে যুবলীগ। এর মধ্যে ঢাকা উত্তর বিভাগে ২৩ হাজার ২০০, ঢাকা দক্ষিণ বিভাগে ৩২ হাজার, চট্টগ্রাম উত্তরে ৩৪ হাজার ৪০০, চট্টগ্রাম দক্ষিণে ১৫ হাজার ৪৮৪, রাজশাহীতে ১৮ হাজার ৫০০, খুলনায় ১ লাখ ৮ হাজার ৭০৫, সিলেটে ৫ হাজার ৭০০, বরিশালে ৫ হাজার, রংপুরে ২৪ হাজার ৬০০, ঢাকা মহানগর উত্তর শাখায় ১০ হাজার ও ঢাকা মহানগর দক্ষিণ শাখায় ৩ হাজারটি বৃক্ষ রোপণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়—গত ১৫ জুন (পহেলা আষাঢ়) কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এর পর থেকে যুবলীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়ন/ পৌরসভা/ উপজেলা/ জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।