বাড্ডায় মোবাইল নিয়ে বাগিবতণ্ডার জেরে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:২৩

রাজধানীর মেরুল বাড্ডায় মোবাইল নিয়ে বাগিবতণ্ডার জেরে স্বপন নামের এক গাড়িচালককে পেটানো হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় হাসান ও আনু নামে দুই জনকে আটক করেছে বাড্ডা থানাপুলিশ। গতকাল বৃহস্পতাির সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সক জানান যে, তিনি আগেই মারা গেছেন।

নিহতের ছোট ভাই ফারুক জানান, আমার ভাই আকাশ পরিবহনের চালক ছিলেন। শুনেছি, মোবাইল নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে আমার ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক  হাসমত আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।