জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর কাকরাইলের জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ এতে শরিক হন।
