ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাশেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে দুই জনকে শপথ পড়ান। পরে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
স্পিকারের সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের
বিদায়ি সাক্ষাত্
বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি গতকাল স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে বিদায়ি সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনাকালীন জীবনযাত্রা, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
