কানাডায় প্রচÐ দাবদাহে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। মৃতের সংখ্যা প্রায় ৫০০ জনে পৌঁছেছে। দেশটির পশ্চিমাঞ্চলে গত পাঁচদিনে এসব মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বুধবার বিকেলে জানান, তারা গত শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা তার। তবে এদের সবাই প্রচÐ তাপের কারণেই মারা গেছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। ব্রিটিশ কলম্বিয়ায় মঙ্গলবার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঐ এলাকায় তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের আগে কখনোই কানাডার কোন অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। -রয়টার্স
