যে সকল আমেরিকান করোনা ভাইরাসের টিকা নিতে চান না তাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ এবং রিপাবলিকান। কেইজার ফ্যামিলি ফাউন্ডেশনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। যে দলটি টিকা নেওয়ার জন্যে অনীহা দেখাননি, অপেক্ষা করেছেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে, তারা হলেন কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক। এর ফলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ আমেরিকানকে অন্তত এক ডোজ টিকা দেওয়ার যে লক্ষ্য ঠিক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তা পূরণ করা কঠিন হয়ে উঠছে। জরিপে দেখা যায়, মাত্র ১৪ শতাংশ আমেরিকান বলছেন, তারা কোন অবস্থাতেই টিকা নেবেন না। তাদের মধ্যে ৬৯ শতাংশ শ্বেতাঙ্গ আমেরিকান, ৭ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ১২ শতাংশ হিস্পানিক। রিপাবলিকানদের মধ্যে এই দলে আছেন ৫৮ শতাংশ আর ডেমোক্র্যোটদের মধ্যে আছেন ১৮ শতাংশ। -ভয়েস অব আমেরিকা
