ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক দাবদাহের শঙ্কা

আপডেট : ০২ জুলাই ২০২১, ১০:৩৩

বর্ষার আবহ ইতিমধ্যে শুরু হয়েছে ভারতে। তারপরও আবহাওয়ার উল্টোচিত্র দেখা দিয়েছে দেশটির বেশ কিছু রাজ্যে। এক প্রতিবেদনে এ তথ্য এনডিটিভি।

ভারতের আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে দাবদাহের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী দুদিনের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। 

Heatwave: IMD issues 'red alert' for several parts of north India - The  Economic Times

জানা যায়, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম অংশ, রাজস্থানের উত্তর ভাগ, এবং মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিম অংশে মূলত দাবদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজস্থানের উত্তর ভাগেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে পূর্বাভাসে।

এনডিটিভি জানায়, পাকিস্তান থেকে আসছে শুকনো বাতাস। আর তা ঢুকছে ভারতের উত্তর-পশ্চিম অংশে। সেখানকার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গত কয়েকদিনে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এরইমধ্যে ভারতের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে। তবে হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবের কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশ এখনও শুষ্কই রয়ে গেছে।

ইত্তেফাক/টিআর