চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন করোনায় ও বাকি ৩ জন করোনা উপসর্গে মারা যান। এসময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার মৃত কুদরত আলীর ছেলে মোস্তফা খান(৬০) ও আহম্মদ আলীর স্ত্রী রোকেয়া আক্তার রীতা এবং আলমডাঙ্গা উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)। করোনা উপসর্গ নিয়ে ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বেলগাছি গ্রামের মৃত বক্স মণ্ডলের স্ত্রী ফাতেমা বেগম (৫০), একই উপজেলার শান্তি পাড়ার মৃত গফুর সর্দারের ছেলে গোলাম সরোয়ার গুড্ডু (৫০) ও কুতুবপুর ইউনিয়নের মৃত তপু মণ্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক(৬৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম জানান, জেলায় ২৫৯ জনের মধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, আলমডাঙ্গা উপজেলায় ০৯ জন, দামুড়হুদা উপজেলায় ০৪ জন ও জীবননগর উপজেলায় ৩৯ জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২১ শতাংশ।
এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৪৯৯ জন। এর মধ্যে নতুন ২০ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন। মারা গেছেন ৯৪ জন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক হাজার ৮৯। এর মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ১৭ জন ও হাসপাতালে ভর্তি আছেন ৭২ জন।
ইত্তেফাক/এমআর
