বান্দরবানে কঠোর বিধিনিষেধে আইন অমান্য করায় ৩৮ মামলা

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৩:৫৯

সারাদেশের মতো বান্দরবানেও চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধে আইন অমান্য করায় জেলার সাত উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়ে ৩৮টি মামলা ও ১১ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পর্যন্ত আইন অমান্যকারীদের এ মামলা ও জরিমানা আদায় করা হয়।বিধিনিষেধের দ্বিতীয় দিনে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ, টহল দিচ্ছে। মানুষকে সচেতন করতে অলি-গলিতে রয়েছে রোভার স্কাউটের সদস্যরা।

একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে পুরো জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। লকডাউন অমান্য করে যারা ঘরের বাইরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।

ইত্তেফাক/কেকে