এক্সবক্স ওয়ান এস-এ থাকছে না ডিস্ক ট্রে, সেবা মিলবে অনলাইনে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:০৪

মাইক্রোসফট এর জনপ্রিয় গেমিং কনসোল ‘এক্সবক্স’। সম্প্রতি টেক রাডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর থেকে এই জনপ্রিয় গেমিং কনসোলে থাকছে না ডিস্ক-ট্রে। এর মানে হলো- আগামী বছর থেকে ‘এক্সবক্স ওয়ান এস’-এ ডিস্ক প্লে করার মতো কোনো সুবিধাই আর থাকছে না। তবে গেম প্রেমীদের জন্য একটি সুখবরও দিয়েছে এক্সবক্স এর নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। কোম্পানিটি জনিয়েছে, এক্সবক্স ওয়ান এস ব্যবহারকারীরা ২০১৯ সাল থেকে গেমিং বিষয়ে ক্লাউড থেকে যাবতীয় সেবা গ্রহণ করতে পারবে। এই সুবিধাটি শুধুমাত্র টরেন্ট ডটকমের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। মাইক্রোসফট ডিজিটাল ডাউনলোডের সঙ্গে ডিস্ক পদ্ধতিকে বিনিময় করেছে। টেক রাডারে প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, এর আগে একটি গুজব ছড়িয়ে ছিল আর তা হলো- মাইক্রোসফট এক্সবক্স এর সর্বশেষ সংস্ককরণ বাজারে ছেড়েছে। এ বিষয়ে মাইক্রোসফট এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ২০২০ সাল নাগাদ এক্সবক্স এর আরো দুইটি নতুন সংস্করণ বাজারে আসছে। এখানেই এক্সবক্স কনসোল তৈরি শেষ নয়, আগামীতে আরো কনসোল বানানোর পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। কিন্তু কেনো এক্সবক্স ওয়ান পরিবারে আরো কনসোল তৈরি হবে? এর একটি অন্যতম কারণ হলো হার্ডওয়ার তৈরিতে তাদের খরচ অনেক কমে আসছে। এর আরো একটি কারণ হলো- মাইক্রোসফট আগামী প্রজন্মের জন্য ডিজিটাল এক্সবক্স এর হার্ডওয়ার তৈরির আগে আরো একবার বাজার ও চাহিদা পরীক্ষা করছে। ধারণা করা হচ্ছে, আগামীর এক্সবক্সগুলোতে নতুন অনেক ফিচার যুক্ত থাকবে এবং ব্যবহারকারীদের কাছে সরাসরি গেমিং কনসোল বিক্রির পরিকল্পনা করছে মাইক্রোসফটের সঙ্গে চুক্ত বন্ধ অন্য একটি কোম্পানি। এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, গেমাররা মনে করছে যে, তাদের গেমের যাবতীয় তথ্য ক্লউডে নস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা চাইলেই তাদের তথ্যগুলো অফলাইনে পাচ্ছেন না। হয়তো এই কারণেই এক্সবক্সের দিকে গেমারদের দৃষ্টি কমে গেছে। অনলাইনে যাবতীয় সুবিধার বিষয়টি অনেকেই তেমন গুরুত্ব না দিলেও এক্সবক্স ওয়ান এস  এর কাঠামোগত বিশাল পরিবর্তন হয়েছে সম্প্রতির এমন সিদ্ধান্তে। সূত্র :টেক রাডার                                                   n  তথ্যপ্রযুক্তি ডেস্ক