রাণীনগরে বিধিনিষেধ অমান্য করায় ৩০ মামলা

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫:৫৬

সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ সফল করার লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে ৮টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ৬৬জন সদস্য রয়েছে। এছাড়াও রোভার ও স্কাউট মিলে ৮টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছেন।

No description available. 

শুক্রবার বিধিনিষেধের দ্বিতীয় দিনেও মাঠে উপজেলা প্রশাসন সরব ছিলো। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি, বিপনী-বিতান ও প্রতিষ্ঠানকে ৩০টি মামলার মাধ্যমে ১৬,৫০০টাকা জরিমানা আদায় করেছে।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‌‘সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা এই করোনা প্রতিরোধে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে রোভার, স্কাউট, প্রতি ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরাও মাঠে রয়েছেন।’

ইত্তেফাক/কেকে