আমরা পড়ি

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:৫১

মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন, শিক্ষার্থী

হাতীবান্ধা এস.এস.সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

অধ্যায়:ভৌত রাশি এবং পরিমা

১৬. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?

উত্তর:কোনো সংখ্যাকে এর যে কোনো ঘাত এবং ১ থেকে ১০ এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

১৭. মাত্রা কাকে বলে?

উত্তর:কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

১৮. লঘিষ্ঠ গণন কী?

উত্তর:বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত যতটুকু সরে আসে তাকে ঐ যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে।

১৯. এক কেলভিন কাকে বলে?

উত্তর:পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগকে এক কেলভিন (1K) বলে।

২০. মৌলিক একক কাকে বলে?

উত্তর:যেসব একক স্বাধীন বা নিরপেক্ষ, সেগুলো অন্য এককের ওপর নির্ভর করে না বরং অন্যান্য একক এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক একক বলে।