মুহম্মদ আনিসুল হক
৩ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২১ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :২ ও ৩। শুভবার :সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন :মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অপরের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।
