মানারাত ইউনিভার্সিটিতে নবীনবরণ ও পুনর্মিলনী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৫

ইত্তেফাক রিপোর্ট

বর্ণাঢ্য আয়োজনে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ এবং সকল শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার খাগান এলাকার স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পুরো এলাকাটি ফুলে ফুলে সাজানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান।