আজ রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘বাহার’। স্বামী হারা দুই সন্তানকে নিয়ে চলে বাহারের জীবন সংগ্রাম। এতদিন দর্শকরা দেখেছে এক বৈরি পারিপার্শ্বিক অবস্থার মাঝে থেকেও বাহার তার সন্তান দোরুক ও নিসানকে সুন্দর জীবন উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু তার সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় জীবনের সঙ্গে। যখন বোন ম্যারো ট্রান্সপ্যান্ট নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা! এদিকে বাহার যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ঠিক তখনই গল্পে এসে উপস্থিত হয় তার প্রাক্তন স্বামী সার্প। যাকে এতদিন সে মৃত বলে জেনেছে, তার ফিরে আসা কী মেনে নিতে পারবে বাহার! কারণ এখন তো তার মনে অনেকটা জায়গা করে নিয়েছে প্রিয় বন্ধু আরিফ। আরিফ কী চাইবে বাহার এ সত্য কখনো জানুক?
