গণ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। অধ্যাপক সিরাজুল ইসলাম ২০০৮ সাল থেকে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে গেস্ট প্রফেসর হিসেবেও শিক্ষকতা করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
