বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। যেখানে র্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। তার পাশের রুমে চলছে নিয়মিত প্যাথলজি বিভাগের কাজ। করোনা পরীক্ষা ও প্যাথলজি বিভাগে আসা রোগীরা রিপোর্ট নেওয়ার অপেক্ষায় গা-ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ও বসে থাকছেন। এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই। এ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও জিন এক্সপার্ট মেশিনে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, হঠাত্ রোগীর চাপ বাড়ায় ভিড় হচ্ছে। বিকল্প জায়গা খুঁজে কাজ করার চেষ্টা চলছে।
