আদিতমারীতে ড্রাগন ফল চাষে সাফল্য

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৫

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

আদিতমারীতে ড্রাগন চাষে সফলতা পেয়েছেন আবু তালেব নামের এক কৃষক। তিনি জানান, ২০১৯ সালে নিজের ৬৫ শতাংশ জমিতে ২ হাজার ৫২টি ড্রাগন গাছের চারা রোপণ করেন। প্রায় ৮ মাস পরে ড্রাগন বাগানে ফলন আসতে শুরু করে। আবু তালেব জানান, ড্রাগন ফল বিক্রির পাশাপাশি প্রায় ২ হাজার চারা মজুদ রয়েছে। একটি ড্রাগন গাছ বছরে ১০ মাস ফল দেয় এবং এর কার্যকাল ১২ বছর। কৃষি কর্মকর্তা আলী নূর রহমান বলেন, ‘আদিতমারীতে আবু তালেব প্রথম ড্রাগন ফল চাষ করছেন। কৃষি বিভাগ থেকে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে।’