চিতলমারীতে ভেঙে গেছে কাঠের সাঁকো

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৭

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে কাঠের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছে স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাবুগঞ্জ বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল হাটে বেচাকেনার জন্য এই কাঠের সাঁকোটি একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দা হুমায়ন হাওলাদার, ডা. অমিত রায়, ইলিয়াচ শেখসহ অনেকে জানান, পুলটি ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, ‘পুলটি কয়েক বার মেরামত করা হয়েছে কিন্তু ভারী যানবাহন চলার কারণে এটি ভেঙে গেছে। ঐ স্থানে কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।’