শ্যামনগরে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৮

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা 

লকডাউন চলাকালে শুক্রবার শ্যামনগরে প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্যাহ এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো—রাণী পল্লী ফোনে ১০ হাজার টাকা, ভিভা মোবাইল বিক্রেতা সেন্টারে ১০ হাজার টাকা ও লিটন মোবাইল সার্ভিসে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্যাহ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।