শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাসেল আলী (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ছত্রাজিতপুর মিয়াপাড়ার মৃত তাইজুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই নুর নবী জানান, রাতে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি পিকআপ সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিল রাসেল। দ্রুতগতির পিকআপটি রাসেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
