গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে শুক্রবার সকালে ট্রাক উলটে চার জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন—শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রামের রুফশান, টিটু ও ইদ্রিস এবং লক্ষ্মীপুর গ্রামের জুবায়ের। উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের ধূলাউড়ি নামক স্থানে ট্রলিকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উলটে যায়। আহত ট্রাকের চার শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
