চাটমোহরে লেবুর কেজি ১৫ টাকা!

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

লেবুর চাহিদা বাড়লেও উত্পাদন ও বাজারে সরবরাহ বেশি হওয়ায় চাটমোহরের হাটবাজারে পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লেবু। অনেক সময় লেবুচাষিরা বাজারে লেবু বিক্রি করতে এসে পাইকারি ক্রেতা না পাওয়ায় লেবু বিক্রি করতে পারছেন না। প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ টাকায়। লেবুর এমন দরপতনে চাটমোহরের লেবুচাষিরা হতাশ। উপজেলার দোলং গ্রামের লেবুচাষি জনি হোসেন জানান, অসময়ে প্রায় ৪০ টাকা হালি লেবু বিক্রি করেছি। লাভজনক হওয়ায় গত দুই বছরে চাটমাহরের বিভিন্ন গ্রামের অনেক মানুষ লেবু চাষে ঝুঁকেছেন। অনেক কৃষক ইতিমধ্যে সফলতাও পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে লেবুর দাম একেবারেই কমে গেছে। বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বিল্ল­াহ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে। চাটমোহরে বর্তমানে চায়না, থাই, সিড লেস ও দেশি পাতি লেবু চাষ হচ্ছে। চায়না, থাই ও সিডলেস লেবুতে সারা বছরই কম-বেশি ফলন পাওয়া যায়। বর্তমান সময়ে লেবুর পূর্ণ মৌসুম বিধায় সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।