দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকিতে মাম্পি রানী সাহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার রাত ৮টার সময় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাম্পি রানী সাহা দুমকি গ্রামের বাসিন্দা শুভঙ্কর সাহার স্ত্রী। ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মাম্পি রানীকে মৃত ঘোষণা করেন। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।
