ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল বরিশাল সিটি করপোরেশন

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৩

বরিশাল অফিস

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের সময়ে বিনা মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। সিটি করপোরেশনের এই উদ্যোগে কমবে নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ। গতকাল শুক্রবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে ২৪ ঘণ্টার এই জরুরি সেবায়। অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই পৌঁছে যাবে বিনা মূল্যের অ্যাম্বুলেন্স। এছাড়াও লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।