কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানার নারী শ্রমিককে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ মিয়া (২৪) নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ঐ যুবক কুমিল্লা মহানগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।
ঐ নারী শ্রমিকের মায়ের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা ইপিজেডের কর্মস্থল থেকে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে ঐ নারী শ্রমিক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেন। কিছু দূর যাওয়ার পর দিশাবন্দ-কালিকাপুর চৌমুহনী এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি বিকল হয়ে গেছে এমন অজুহাতে তা থামান চালক আজাদ মিয়া। পরে ঐ নারী শ্রমিক অটোরিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলে চালক আজাদ তাকে ধর্ষণের চেষ্টা চালায় ও মারধর করে।
