করোনা আক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আইসিইউতে

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৩

বরিশাল অফিস

করোনা আক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। শনিবার রাতে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ওয়ার্ডে ভেন্টিলেশনে আছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, ড. রেহানা পারভীনের একমাত্র শিশু সন্তানসহ পরিবারের তিন সদস্যই করোনা আক্রান্ত।