শোক সংবাদ

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৩

হুমায়ুন কবির শাহজাহান

ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন তালুকদারের বড় ভাই হুমায়ুন কবির শাহজাহান তালুকদার (৮১) বৃহস্পতিবার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব শাহিন হাওলাদারসহ উপজেলা জেপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

গোলাম মোস্তফা

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়ে-শনের সাবেক প্রেসিডেন্ট কোস্টাল সি ফুড, ফাইনওয়ে ফুডস ও ফাইনওয়ে অ্যাগ্রো ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা কুমিল্লার বদরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে।