ঢাকায় প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৮

স্পোর্টস রিপোটার

প্রায় দেড় মাস প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ ছিল। জাতীয় দলের খেলা থাকায় লিগও মাঠে গড়ায়নি। পাঁচ দিন আগে খেলা শুরু হলেও গতকাল আবার বন্ধ করতে হয়েছে। এবার খেলা বন্ধ হওয়ার কারণ দেখিয়েছে বৃষ্টি। অতিবৃিষ্টির কারণে আপাতত লিগের খেলা বন্ধ রাখা হয়েছে। কবে শুরু হবে সেটা অবশ্য বলেনি বাফুফে। শুধু জানিয়েছে, বৃষ্টির কারণে সাময়িকভাবে খেলা বন্ধ থাকবে। প্রিমিয়ার লিগ ছাড়াও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও স্থগিত করা হয়েছে।