জীবন নামে ছোট্ট এই কিশোরের বাসা রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। বাবা অসুস্থ। মা মেসে রান্না করতেন। লকডাউনের কারণে নেই কাজ। তাই সে সংসারের খরচ চালাতে গেন্ডারিয়া থেকে হেঁটে এসেছে সদরঘাটে। ভাসমান দোকান নিয়ে বসেছে। কিন্তু নেই কোনো ক্রেতা। বৃষ্টিতে ছাতার নিচে ক্লান্ত জীবন পড়েছে ঘুমিয়ে —আব্দুল গনি