g ইত্তেফাক রিপোর্ট
বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সদস্য সচিব হিসেবে ডা. ওবায়দুল কবির খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম মনোনীত হয়েছেন। এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
প্রায় ১৫ বছর আগে একেএম আজিজুল হককে সভাপতি ও এজেডএম জাহিদ হোসেনকে মহাসচিব করে ড্যাবের কমিটি হয়।
