বুস্টার ডোজ হিসেবে তৃতীয় টিকা দেওয়া হবে যুক্তরাজ্যে

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০০:১৮

শীতকাল আসার আগেই ব্রিটেনের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া অধিবাসীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস। করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির রিপোর্ট অনুসারে, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, আমাদের প্রথম কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম কঠোর লকডাউন ও বিধিনিষেধের বন্দিজীবন থেকে স্বাধীনতা এনে দিয়েছিল। বুষ্টার প্রোগ্রাম এই স্বাধীনতার পথকে আরো সুরক্ষিত করবে। তবে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেপ্টেম্বর মাস থেকে বুস্টার ডোজ হিসেবে তৃতীয় বার করোনা টিকা দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য বিভাগ।