ফতুল্লায় নারীর ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং ঘটনায় হোতা আটক

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০০:১৯

বড় ভাইয়ের শিক্ষককে মায়ের অসুস্থতার কথা বলে বাসায় ডেকে এনে নারীর ফাঁদে ফেলে দৈহিক মেলামেশার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগে ব্ল্যাক মেইলিং গ্রুপের হোতা মো. সালাউদ্দিন শেখ ওরফে জনিকে (৩৫) গ্রেফতার করেছে র?্যাব-১১-র সদস্যরা। জনি ফতুল্লার শিয়াচর পিলকুনি এলাকার মৃত সামছুদ্দোহার পুত্র। ব্ল্যাক মেইলিংয়ের শিকার শিক্ষক আবু নাঈম মো. রাফি গতকাল শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এর আগে বাদী গত মাসের ২৪ তারিখে ঘটনার বিস্তারিত জানিয়ে র?্যাব-১১-র কাছে লিখিত অভিযোগ করেন। পরে র?্যাব-১১-র সদস্যরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার পিলকুনিস্থ ফাতেমা আবাসন নামক দোতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ধারণ করা ভিডিওসহ  মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ, হত্যা মামলা রয়েছে। মাদক ব্যবসাসহ নারী দিয়ে ফাঁদ তৈরি করে ব্ল্যাক মেইলিংয়েরও বহু অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে।