বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর জনসন অ্যান্ড জনসনের টিকা। কোম্পানিটি এই দাবি করেছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে গত আট মাসের তথ্য সামনে এনে জনসন অ্যান্ড জনসন দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধের ক্ষেত্রে ৮৫ ভাগ সফল। আর এই ভ্যাকসিন নিলে করোনা মারাত্মক হবে না বা হাসপাতালে ভর্তিরও খুব একটা দরকার হবে না। তাদের ভ্যাকসিন ডেলটার মোকাবিলায় সফল বলে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে। গত আট মাসের সংখ্যাতত্ত্ব বলছে, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের একটা ডোজ নিলেই করোনার অ্যান্টিবডি তৈরি হবে। যত দিন যাবে, তত এই অ্যান্টিবডি শক্তিশালী হবে। -ডয়চেভেলে
