পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:বিজ্ঞান

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮:৫২

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

১. শ্বাসজনিত রোগীর জন্য কোন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবে?

উত্তর:শ্বাসজনিত রোগীর জন্য অক্সিজেন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবো।

২. বায়ুপ্রবাহের দুইটি ব্যবহার লেখ।  

উত্তর:বায়ুপ্রবাহের দুইটি ব্যবহার—

i. বায়ু প্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা যায়।

ii. মানুষ শরীর ঠাণ্ডা রাখতে হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে।

৩. হেয়ার ড্রায়ারের ব্যবহার ভেজা চুলকে দ্রুত শুকায় কেন?

উত্তর:হেয়ার ড্রায়ারের ব্যবহার ভেজা চুলকে দ্রুত শুকায় বায়ুপ্রবাহের জন্য।

৪. বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে?

উত্তর:বায়ুর উপাদানগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে।

৫. বায়ুর দুটি উপাদানের নাম লেখ।

উত্তর : বায়ুর দুটি উপাদান হলো—

i. অক্সিজেন ও ii. কার্বন ডাইঅক্সাইড।

৬. কুকুরের মৃতদেহ থেকে সৃষ্ট দূষণ রোধে তুমি কী পরামর্শ দেবে?

উত্তর:কুকুরের মৃতদেহ থেকে সৃষ্ট বায়ুদূষণ রোধে আমি মৃতদেহ মাটি চাপা দেয়ার পরামর্শ দেবো।

৭. ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে তোমাকে কোন গ্যাস ব্যবহার করতে হবে?

উত্তর:ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারের মাধ্যমে আমাকে অক্সিজেন গ্যাস ব্যবহার করতে হবে।

৮. আমরা শরীরকে ঠাণ্ডা রাখার জন্য হাতপাখা, বৈদ্যুতিক পাখা থেকে বায়ু প্রবাহকে ব্যবহার করি। এর কারণ কী?

উত্তর:আমরা শরীরকে ঠাণ্ডা রাখার জন্য হাতপাখা, বৈদ্যুতিক পাখা থেকে বায়ু প্রবাহকে ব্যবহার করি। এর কারণ— প্রবাহিত বায়ু তাপকে শোষণ করে।

৯. নাইট্রোজেনের ২টি ব্যবহার লেখ। 

উত্তর:নাইট্রোজেনের ব্যবহার করা হয়—

i. ইউরিয়া সার তৈরিতে

ii.প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন— মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে।

১০. বায়ুপ্রবাহ কী?

উত্তর:বায়ু স্থিরভাবে কোনো নির্দিষ্ট স্থানে থাকে না, সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। একে বায়ুপ্রবাহ বলে।

১১. মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব লেখ।

উত্তর:মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব—

i. ফুসফুসের ক্যান্সার হয়।

ii. শ্বাসজনিত রোগ হয়।

১২. বায়ু দূষণের দুইটি কারণ লেখ।  

উত্তর:বায়ু দূষণের দুইটি কারণ হলো—

i. বিভিন্ন ক্ষতিকর গ্যাস ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে।

ii. যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।