মুহম্মদ আনিসুল হক
৪ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২২ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :২ ও ৪। শুভবার :রবি ও সোমবার। শুভ রত্ন :মুক্তা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ঋণগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সত্ গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিত্সা গ্রহণ করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। অন্যথায় পরীক্ষায় আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন।
