তা র কা ব চ ন

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০:২৮

শুরু থেকে যে ধারার কাজ করে আসছিলাম, দর্শক রুচির পরিবর্তন হওয়ার কারণে ওই সময়টায় দর্শক ধরতে ব্যর্থ হই। দর্শক যখন যেটা পছন্দ করছেন, সেটাই করা উচিত। দর্শকের সঙ্গে শিল্পীর মনস্তাত্ত্বিক সংযোগ থাকতে হবে। এখনকার দর্শক অল্প সময়েই বিনোদন চান। ভিউ নিয়ে বলবো, ভিউ মানেই নাটকটি দর্শক দেখছেন। এটা অস্বীকার করা যাবে না। নাটকে যাদের ভিউ হচ্ছে না, তারা এখনো হয়তো এই প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেননি। তবে তাদের জন্য এটি কোনো দোষের নয়। আমার কাছে মনে হয় বর্তমানে ভালো গল্পের ভালো নাটকে  ভিউ কম।

 

দর্শক রুচির পরিবর্তন ও ভিউ চর্চা  প্রসঙ্গে অভিনেতা মিশু সাব্বির