কামারখন্দে কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩১

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ঈদুল আজহায় পশুর বাজারদর ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গবাদি পশু খামার ও পালনকারীরা। কারণ গত বছর করোনা ভাইরাসের প্রভাবে প্রায় অর্ধেক পশু বিক্রি হয়নি। সরেজমিনে খামারগুলোতে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে গবাদি পশুগুলোর যত্ন নিচ্ছেন খামারি ও পালনকারীরা। উপজেলার আলোকদিয়ার গ্রামের গরু খামারি অর্নব সরকার জানান, কোরবানি ঈদকে উদ্দেশ করে কিছুটা লাভের আশায় খামারে ৩০টি গরু মোটাতাজা করেছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাঈদ বলেন, ‘যেহেতু করোনার সংক্রমণ চারদিকে সেহেতু ঈদের আগে লকডাউন হলে খামারিদের লোকসান গুনতে হবে।’