পাকা সড়ক ও সেতু না থাকায় গ্রামবাসীর দুর্ভোগ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩১

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

পাকা সড়ক ও একটি সেতুর অভাবে উপজেলা সদরসহ সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ি গ্রামবাসী। স্থানীয় আক্কেল আলী ও মুন্সি মুনসুর জানান, ৫০০ ফিটের কাঁচা সড়কটি পাকা ও দীর্ঘ করা প্রয়োজন। পাশাপাশি বিলহরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি সেতু নির্মাণ হলে দুর্ভোগ লাঘব হবে। বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক বলেন, বরাদ্দ পেলে সড়কটির দৈর্ঘ্য বাড়িয়ে পাকাকরণের পাশাপাশি সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ ও কাঁচা সড়কটি পাকা করা হবে।