কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
উপজেলার কিশোরগঞ্জ-বাহাগিলি ইউনিয়ন পরিষদ সড়কের ব্রিজের পাড় হতে ময়দানের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭৭১ কিলোমিটার সড়কটি খুঁড়ে রেখে তিন বছর যাবত্ নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঐ সড়কে বৃষ্টিতে হাঁটুসমান কাদাপানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বাহাগিলি ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ (অতিরিক্ত দায়িত্ব) বলেন, বর্তমানে ফান্ডের ক্রাইসিস থাকার কারণে কাজ করতে ঠিকাদার অনীহা প্রকাশ করছে। তবে তিনি খুব দ্রুত সড়কটি মেরামত করে দেবেন বলে আশ্বাস দেন।
