গঙ্গাচড়ায় ভাঙন হুমকিতে বাঁধ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৪

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের বাঁধটি ভেঙে গেছে আর লক্ষ্মীটারীর বাঁধ রয়েছে হুমকিতে। এ বাঁধটি ভেঙে গেলে এবারও শেখ হাসিনা তিস্তা সংযোগ সড়কে ভাঙন দেখা দেবে। সম্প্রতি বাঁধটি পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এ মুহূর্তে বাঁধ রক্ষায় কাজ না করলে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, লক্ষ্মীটারী ইউনিয়নের বাঁধটি রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে।