তেঁতুলিয়ায় কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৪

মাছ অবমুক্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

তেঁতুলিয়ায় দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিরনইহাট বাজারের পাশে একটি খালে অবৈধভাবে কারেন্ট জাল ও বিশেষ যন্ত্র ব্যবহার করে ডিমওয়ালা দেশি মাছ আহরণ করছিলেন বাবুল হোসেন নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে কারেন্ট জাল ও বিশেষ তৈরি যন্ত্রটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক। পরে কারেন্ট জাল পুড়িয়ে দিয়ে ডিমওয়ালা মাছগুলো উন্মুক্ত করে দেন ও বাকি মাছগুলো এতিমখানায় দান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।