বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৪

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শাওন (৭) রাস্তা পারাপারের সময় ভ্যান তাকে ধাক্কা দেয়। আহত শিশুকে বিরামপুর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত শাওন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বুলেট হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।