নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৪

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে ইজারার বাইরে থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ইয়ামিন নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৯টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, ভোগাই নদীর বালু উত্তোলন নিষিদ্ধ এলাকা গোবিন্দনগর গ্রামে উত্তোলনের পর কতিপয় বালু ব্যবসায়ী বালু বিপণন ও পরিবহন করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস সরকারবাড়ী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়ামিনকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।